আন্তর্জাতিক

করোনায় নিউইয়র্কের বেকারদের বাড়ি ভাড়া মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে বেকার হওয়া ব্যক্তিদের বাড়ি ভাড়া মওকুফের একটি বিল পাশ করেছে নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় করোনা পরিস্থিতিতে বেকারদের সুবিধার্থে এই বিলটি করেছে নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট।

‘দ্য ইমার্জেন্সি রেন্ট রিলিফ এ্যাক্ট অফ ২০২০’ নামক বিলটি আইনে পরিণত হলে গত এপ্রিল থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৪ মাসের ভাড়া দিতে হবে না আর্থিকভাবে বিপর্যস্ত লোকজনকে। এসব বাসার মালিকরা স্টেট প্রশাসনে ভাউচার সাবমিট করে ভাড়ার অর্থ আদায় করবেন। বিলটি শিগগিরই স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো সমীপে পেশ করা হবে অনুমোদনের জন্য। তারপরই তা আইনে পরিণত হবে।

উল্লেখ্য, গত মার্চে কংগ্রেসে ২ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস প্যাকেজ (কেয়ারস এ্যাক্ট) পাশের পর ঐ তহবিল থেকে পাওয়া অর্থ থেকেই নিউইয়র্ক স্টেট স্বল্প আয়ের লোকজনের বাড়ি ভাড়া বাবদ ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

বিল পাশের পর স্টেট সিনেটে হাউজিং কমিটির চেয়ারম্যান (ডেমক্র্যাট-ম্যানহাটান) সিনেটর ব্রায়ান কাভানাহ বলেন, করোনার কারণে স্বল্প আয়ের লোকজনের যে সংকট তৈরী হয়েছে তা অবসানে এ নিয়ে বেশ কটি বিল পাশ হলো। এর ফলে বাড়ির মালিকেরও স্বার্থ সংরক্ষিত হবে। তবে, জনসাধারণের দুর্দশা এখনও কমেনি। আরো অনেক কিছু করতে হবে।

এই বিল উত্থাপনকারিদের অন্যতম স্টেট এ্যাসেম্বলীম্যান (ডেমক্র্যাট-ব্রুকলীন) স্টিভেন সিমব্রয়েজ বলেন, বাড়ি ভাড়া মওকুফের সুযোগ তারাই পাবেন যারা মাসিক আয়ের ৩০ ভাগের অধিক বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন এবং করোনার শুরু থেকেই বেকার হয়ে পড়েছেন। ৩ সদস্যের পরিবারের প্রধান হিসেবে বার্ষিক আয় যাদের ৮১৯২০ ডলার তারা এ সুবিধা পাবেন।

এর ফলে নিউইয়র্ক সিটির বিপুলসংখ্যক বাংলাদেশীও বড় ধরনের একটি সংকট থেকে রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে। স্মরণ করা যেতে পারে, করোনার প্রকোপ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই অর্থাৎ মার্চের শেষে স্টেট গভর্ণর একটি নির্দেশ জারি করেছেন যে, বিপদগ্রস্ত ভাড়াটেকে বকেয়া ভাড়ার জন্যে উচ্ছেদ করা যাবে না। সেই নির্দেশ বহাল রয়েছে ২০ আগস্ট পর্যন্ত। এরই মধ্যে পাশ হল এই বিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা