সংগৃহীত
বাণিজ্য

তেল-মসুর ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: এবার ডালের দাম বাড়লো

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ কোটি ২০ লাখ লিটার (+৫%) রাইস ব্রান তেল ক্রয় করার প্রস্তাব দিয়েছে। টিসিবি কর্তৃক ৩টি লটে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় ৩টি প্রতিষ্ঠান (১) মজুমদার প্রোডাক্টস লি.; (২) মজুমদার ব্রান অয়েল মিলস লি.; ও (৩) আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি.-এর কাছ থেকে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠান ৩টি দরপ্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক দরপ্রস্তাব ৩টি পরীক্ষান্তে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত (১) মজুমদার প্রোডাক্টস লি.; (২) মজুমদার ব্রান অয়েল মিলস লি. ও (৩) আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি. -এর কাছ থেকে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অর্থ মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার (+৫%) মে. টন মসুর ডাল ক্রয় করার প্রস্তাব অনুমোদন দিয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মে. টন মসুর ডাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র ১টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান উমা এক্সপো প্রা. লিমিটেড, ভারত -এর কাছ থেকে ১০ হাজার মে. টন মসুর ডাল প্রতি কেজি ১০১.১৩ টাকা হিসেবে সর্বমোট ৯৬ কোটি ১৪ লাখ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার (+৫%) মে. টন মসুর ডাল ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মে. টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপ্রস্তাব জমা পড়ে। ২টি দরপ্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান (১) রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড, বগুড়া; এবং (২) নাবিল নাবা ফুডস লিমিটেড, ঢাকা -এর কাছ থেকে ১০ হাজার মে. টন মসুর ডাল প্রতি কেজি ১০৫.৪৫ টাকা হিসেবে সর্বমোট ১০৫ কোটি ৪৫ লাখ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা