ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কমেছে সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে কমতে শুরু করেছে সোনার দাম। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: স্যাংশন মোকাবিলার যোগ্যতা রয়েছে

অল পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ জুন) প্রতি তোলা ২৪ ক্যারেটের সোনায় দাম কমেছে পাঁচ হাজার চারশ পাকিস্তানি রুপি। তাছাড়া প্রতি ১০ গ্রামে দাম কমেছে চার হাজার ৬২৯ রুপি। ফলে মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে দুই লাখ ২৯ হাজার ও এক লাখ ৯৬ হাজার ৩৩১ পাকিস্তানি রুপি।

এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম চার ডলার বেড়ে এক হাজার ৯৬৭ ডলার হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে মূল্যবান এই ধাতুটির মূল্য কমার অন্যতম কারণ হলো খোলা বাজারে স্থানীয় মুদ্রার মান বৃদ্ধি।

আরও পড়ুন: তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরও কমেছে। এক বিবৃতিতে স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ২৬ মে শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১০২ মিলিয়ন ডলার কমে চার দশমিক শূন্য নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ ১১৬ মিলিয়ন ডলার কমে পাঁচ দশমিক ৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে দেশটির মোট রিজার্ভ দাঁড়িয়েছে নয় দশমিক ৫১ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: জুনে বৃষ্টি কম হবে

উল্লেখ্য, সম্প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ব্যাপকভাবে কমে যায়। এতে দেশটিতে বেড়ে যায় সোনার দাম। তবে এখন ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্থানীয় মুদ্রাটি। এতে কমতে শুরু করেছে সোনার দাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা