ফাইল ছবি
বাণিজ্য

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বাণিজ্য ডেস্ক: শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারহোল্ডারগণ ১০ শতাংশ (নগদ ও বোনাস) লভ্যাংশ পাবে।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রবিবার (৩০ এপ্রিল) ব্যাংকের বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪২ পয়সা। সেখান থেকে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে।

আরও পড়ুন: ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

এর আগের বছর ২০২১ সালে ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১২ শতাংশ (৮ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার)।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৫ জুলাই। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

আরও পড়ুন: হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ

প্রসঙ্গত, ২০০০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮৭ পয়সা। যা আগের বছর ছিল ২৫ টাকা ২২ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার ১৪১টি। রোববার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৮০পয়সা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা