ছবি-সংগৃহীত
বাণিজ্য

নতুন এডিপির খসড়া চূড়ান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী (২০২৩-২৪) অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

আরও পড়ুন : বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবারের এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৯৪ হাজার কোটি টাকা দেবে বিভিন্ন উন্নয়ন সহযোগীরা। আর বাকি এক লাখ ৭৯ হাজার কোটি টাকা সরকারের রাজস্বখাত থেকে ব্যয় করা হবে। এবার এডিপির আকার বেড়েছে ১৭ হাজার কোটি টাকা। গত বছর এডিপির আকার ছিল দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন : বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, ইআরডি সচিব, বিবিএস সচিব, আইএমডি সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা