বাণিজ্য

সোনার দাম কমল

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে। তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

আরও পড়ুন: উন্নয়নশীল দেশ করতে সক্ষম হয়েছি

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। এর ফলে চলতি মাসে দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানো হলো।

অবশ্য তার আগে গত ১৫ জানুয়ারি, ৮ জানুয়ারি এবং গত বছরের ৪ ও ৩০ ডিসেম্বর এবং ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা সোনার দাম বাড়ে। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে যায় দামি এই ধাতুটি।

আরও পড়ুন: জোর করে নির্বাচনে আনা হবে না

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়। আজ রোববার পর্যন্ত দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

দেশজুড়ে হাম আতঙ্ক: তিন মাসে ৬৬৬ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স...

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসা...

 ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছি: আলিয়া

আলিয়া ভাট, বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম হওয়ায় অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা...

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস 

গতকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা