বাণিজ্য

ইসলামী ব্যাংক ও এটুআইয়ের মধ্যে সেবাচুক্তি

সান নিউজ ডেস্ক: প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে সকল ধরনের ইউটিলিটি বিল পরিশোধের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সরকারের আইসিটি বিভাগের অধীন এ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও এটুআইয়ের প্রজেক্ট ডাইরেক্টর (যুগ্ম সচিব) ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় এটুআইয়ের প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান ও প্রোগ্রামের সার্ভিস ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট শাহাদাত হোসাইন এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহাবুব মোরশেদ ও আহমেদ জোবায়েরুল হক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় দেশের সকল শ্রেণীর নাগরিকগণ ইসলামী ব্যাংকের শাখা/উপশাখা, এজেন্ট আউটলেট থেকে সরকারের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন, এমক্যাশ এবং কার্ডধারীগণ তাদের বিভিন্ন ধরণের সরকারী পাওনা পরিশোধ করতে পারবেন।

জনগণের দোড়গোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটুআই-প্রকল্প থেকে সব ধরনের প্রযুক্তিগত সুবিধা পাবে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকগণ ভবিষ্যতে বিভিন্ন সরকারি ভাতার উপকারভোগীসহ এটুআই-র সাথে সম্পৃক্ত প্রায় ৮৫০ ধরণের সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা