বাণিজ্য

খুলনা কোরবানির পশুর হাটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। এটিই খুলনার সবচেয়ে বড় ও একমাত্র কোরবানির পশুর হাট।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী হাটের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, কেসিসির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শামসুজ্জামান মিয়া স্বপন, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশসহ খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তারা।

ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, সরকারি বিধি মোতাবেক সকল স্বাস্থ্যবিধি মেনে এ হাট চলবে ঈদের দিন সকাল ৮টা পর্যন্ত। তবে বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না।

তিনি আরো বলেন, জীবাণুনাশক ছয়টি টানেল স্থাপন করা হয়েছে এ হাটে । তিন ফুট দূরত্ব বজায় রেখে গরু বাধতে হবে। রুজভেল্ট জেটি দিয়ে ক্রেতা-বিক্রেতা ও পশু প্রবেশ করবে এবং বিক্রিত পশু ও মানুষ শুধুমাত্র প্রধান গেট দিয়ে বের হবে। হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জালনোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থাপনা, সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট এবং ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

এবার হাটে www.Kcchaat.com এই অনলাইনের মাধ্যমেও পশু কেনা-বেচা করা যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

মেসির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগেই...

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্...

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ব...

নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা