ফের বাড়লো সোনার দাম
বাণিজ্য

ফের বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক:

দেশে এক মাসরে ব্যবধানে অস্বাভাবিক ভাবে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা। শুক্রবার (২৪ জুলাই) থেকে এই নতুন দামে বিক্রি হবে সোনা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এর আগে সোনার দাম বাড়ানো হয়েছে চলতি বছরের ২৩ জুন।

জুয়েলারি সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনার দাম রয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের সোনার দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতিতে সব গ্রেডের সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুয়েলারী মালিকরা নতুন দামে সোনা বিক্রি করবেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

চট্টগ্রামের বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি পরিবার মুহূ...

অভিযানে আটক আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মী

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত বিশেষ অভিযানে আওয়াম...

সাকিব-লিটনের কাতারে জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুল...

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর, কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রে...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর ঢল, ঝুঁকিপূর্ণ লঞ্চযাত্রা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট দক্ষিণ বঙ্গের ২১ জেলার একমাত্র নৌরুট।এই নৌরুট দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা