ছবি: সংগৃহীত
বাণিজ্য

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদকে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) তাকে নিয়োগ দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ২

তাকে সহযোগিতা করার জন্য দুজনকে সহকারী মুখপাত্র করা হ‌য়েছে। তারা হ‌লেন বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক (ডিএস) মো. আনোয়ারুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স-এর পরিচালক সাঈদা খানম।

এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তি‌নি গত ৪ অক্টোবর অবস‌রে যান। তার স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম আজাদ। তিনি এতদিন ভারপ্রাপ্ত মুখপাত্র ও সহকারী মুখপাত্রের দা‌য়িত্ব পালন ক‌রেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪১

আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটরি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকশন অ্যান্ড পাবলিকেশন্সে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন। আবুল কালাম আজাদের স্ত্রী রোকেয়া খাতুন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হিসেবে চিফ ইকোনমিস্ট ইউনিটে কর্মরত আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা