শুরু হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
জাতীয়
হতাশা নেমেছে জেলে পল্লীতে

শুরু হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

নিনা আফরিন,পটুয়াখালী : বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। বৈরী আবহাওয়ার রেশ কাটতে না কাটতেই এ নিষেধাজ্ঞায় হতাশা নেমে এসেছে জেলে পল্লীতে।

আরও পড়ুন : জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সফল

জেলেদের দাবী প্রতিকুল আবহাওয়ার কারণে ঘাটে নোঙর করে থাকতে হয়েছে। এর মধ্যেই আবার আসছে নিষেধাজ্ঞা। যার কারণে বিপর্য্স্ত জেলে পেশার সাথে সংশ্লিষ্টরা।

এদিকে নিষেধাজ্ঞার সময়ে সংসারের ব্যয়ভার বহন ও দাদনের ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় সাগর উপকূলের হাজার হাজার জেলে।

রাঙ্গাবালী উপজেলার সগির মাঝি (৫৩) জানান, খারাপ আবহাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে নদী ও সমুদ্রে সব ধরণের মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা ‌কার্য্কর থাকবে।

২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর হতে গত দুই মাসের সিংহভাগ সময়ই বৈরী আবহাওয়া ছিল। সমুদ্র উত্তাল থাকায় দুই মাসে দুই-তিন সপ্তাহ মাছ শিকার করতে পারেনি। এরমধ্যেই আবার শুরু হয়েছে নিষেধাজ্ঞা।

এতে বেকার সময় কাটাতে হবে সাগর উপকূলের জেলেদের। তাই সংসারের ব্যয়ভার বহন ও দাদনের ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তা পরেছেন তারা।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

তিনি জানান, নিষেধাজ্ঞার সময়ে সরকারের দেয়া খাদ্য সহায়তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। মৎস্য ব্যবসায়ী জুয়েল মীর (৪৫) জানান নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশী জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জল সীমায় প্রবেশ করে মাছ শিকার করে। তাই দুদেশের সমন্বয়ে নিষেধাজ্ঞার সময়কাল নির্ধারণের দাবী তাদের।

আরও পড়ুন : অনৈতিক কাজে বাধ্য করার প্রমাণ মেলেনি

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার এই সময়ে বেকার জেলেদেরকে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেয়া হবে। সেই সাথে নিষেধাজ্ঞার সময়ে যাতে কেউ মাছ শিকার করতে না পারে সে জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছ পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৭৯ হাজার। এর বাইরেও লক্ষাধিক জেলে মাছ শিকার করে জিবিকা নির্বাহ করেন বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা