বাণিজ্য

সপ্তাহের দুই কার্যদিবসেই বড় দরপতন 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ নভেম্বর) মূল্য সূচকের বড় দরপতন হয়েছে । এর মাধ্যমে সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় দরপতন হলো।

সূচকের টানা বড় পতনের সঙ্গে প্রতিনিয়ত লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। সেইসঙ্গে ধারাবাহিকভাবে কমেছে লেনদেনের পরিমাণ। অক্টোবরের শুরু থেকেই শেয়ারবাজারে এই নেতিবাচক প্রবণতা বিরাজ করছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৩ অক্টোবর ডিএসইর প্রধান মূল্য সূচক ছিল ৭ হাজার ৩৫৬ পয়েন্ট। আর লেনদেন ছিল প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর পর থেকেই মূলত পতনের মধ্যে পড়ে শেয়ারবাজার। টানা পতনের মধ্যে থাকায় এক মাসের মধ্যে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৫৫৫ পয়েন্ট। আর দুই হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন এক হাজার কোটি টাকায় নেমে এসেছে।

সোমবারের বাজার চিত্র পর্যালোচনায় দেখা যায়, সোমবার (৮ নভেম্বর) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। তবে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় সূচকের পতন কম হয়। প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমে ৬ পয়েন্ট।

বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় এক পর্যায়ে সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়তে থাকে। ফলে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষ হওয়ার আগেই ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু লেনদেনের শেষ দুই ঘণ্টায় বাছবিচারহীনভাবে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে দেখতে দেখতে বড় পতনে মধ্যে পড়ে শেয়ারবাজার।

সোমবার (৮ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট কমে এক হাজার ৪৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দুই হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৫টির। আর ২৬ প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন (রোববার) লেনদেন হয় এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭০ কোটি ৪২ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ৬১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ মেনুফেকচারিং, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফার্জ-হোলসিম বাংলাদেশ এবং মালেক স্পিনিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ২১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৮ দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৯ এবং ২৬ দাম অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা