বাণিজ্য

অর্থনীতি ৩০ শতাংশ পর্যন্ত সংকুচিত হবে 

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বছর অর্থনীতি ৩০ শতাংশ পর্যন্ত সংকুচিত হবে সতর্ক করে বলেছে এ ফলসরূপ লাখ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে এবং মানবিক সংকটের কারণ হতে পারে। বিবিসি অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএমএফ জানিয়েছে, আফগানিস্তানের অর্থনৈতিক সংকট প্রতিবেশী দেশ তুরস্ক এবং ইউরোপকে প্রভাবিত করে শরণার্থী সংকটকে বাড়িয়ে তুলতে পারে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা বাণিজ্যের জন্য এর তহবিলের ওপর নির্ভর করে।

ইতোমধ্যে তাজিকিস্তান সীমান্তে কর্তৃপক্ষ বলেছে তাদের আর বিপুল পরিমাণে শরণার্থী গ্রহণের সামর্থ্য নেই।

বিদেশী সম্পদ জব্দ এবং অধিকাংশ মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তানে নগদ অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেছে।

আঞ্চলিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তহবিল ধারণা করছে, বড় আকারে আফগান শরণার্থীদের আগমনে প্রতিবেশি দেশগুলোতে জ্বালানি ও শ্রম বাজারের চাপ সৃষ্টি করবে। সেটি সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

যদিও আফগান শরণার্থীর সংখ্যা নিয়ে তারা স্পষ্ট নয়, তবে আইএমএফ এর পর্যালোচনায় দেখা গেছে, যদি আরও ১০ লক্ষ মানুষ শরণার্থী হয়ে যায়, তবে তাদের আবাসন করতে তাজিকিস্তানের ১০ কোটি, ইরানের ৩০ কোটি এবং পাকিস্তানের ৫০ কোটি ডলার ব্যয় হবে।

গত মাসে তাজিকিস্তান জানিয়েছিল, যে আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পেলে তারা বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণের সামর্থ্য রাখে না। অন্যদিকে মধ্য এশিয়ার দেশগুলো জানিয়েছে যে তাদের শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে আফগানিস্তানের ক্ষতির কারণে নিকটবর্তী দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে। দেশটি বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য গ্রহণ করত। যুক্তরাজ্য সরকারের তথ্য অনুসারে ওইসিডি দেশগুলো ২০০১ থেকে ২০১৯ পর্যন্ত আফগানিস্তানকে ৬ হাজার ৫০০ কোটি ডলার অনুদান দিয়েছে। যার বেশির ভাগই ইরান, পাকিস্তান, তুর্কমিনিস্তান ও উজবেকিস্তানে বাণিজ্যের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।

তবে আইএমএফ আরও সতর্ক করেছে যে দেশেটি যেসব তহবিল যাচ্ছে তা সন্ত্রাসবাদ এবং অর্থ পাচারের অর্থায়নে ব্যবহৃত হতে পারে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা