বাণিজ্য

তামাকজাত পণ্য বিক্রি বন্ধের প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ের নাকচ

নিউজ ডেস্ক

বিড়ি-সিগারেটসহ সব ধরণের তামাক কোম্পানির পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম বলেছেন, ''এটা একটা শিল্প, এবং এই খাতে প্রচুর মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে। সুতরাং এই খাতে কিছু করতে হলে অনেক সময় নিয়ে কৌশল ঠিক করে সেটা করতে হবে। এই শিল্পের ভবিষ্যৎ কি সেটা সময়ই বলে দেবে।''

উল্লেখ্য যে, বেসরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা কমপক্ষে এক কোটি ৮০ লাখ এবং এই সংখ্যা বাড়ছে। এতো বড় একটি জনগোষ্ঠীর চাহিদা মিটাতে প্রতিদিন প্রচুর পরিমাণে তামাকজাত পণ্য উৎপাদিত হচ্ছে। তামাক চাষী থেকে শুরু করে বিতরণ কর্মী পর্যন্ত বহু মানুষের জীবিকা এর সাথে সম্পৃক্ত। রাতারাতি এই শিল্পকে বন্ধ করলে সংশ্লিষ্ট মানুষগুলো কর্মহীন হয়ে যাবে বলে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো পাল্টা চিঠিতে শিল্প মন্ত্রণালয় বলেছে, এত সংখ্যক কর্মীদের কথা চিন্তা করে এটা বন্ধ করা এখন সমীচীন বা যৌক্তিক হবে না।

মি. হালিম বলছেন, ''করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকেই প্রতিষ্ঠান চালু রাখার বিধিবিধান মেনে যেভাবে তামাক কোম্পানিগুলো চলছিল, সেভাবেই এখনো চলবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।''

এর আগে মঙ্গলবার (১৯ মে) কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের তামাক পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার এবং তামাক কোম্পানিগুলোকে দেয়া অনুমতিপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়ে শিল্প মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা