বাণিজ্য

আজও শিল্প এলাকায় তফসিলি ব্যাংক লেনদেন ২টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস কারখানায় বেতন-বোনাস-ভাতা দেয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঈদের আগের দিন বৃহস্পতিবার (১৩ মে) শিল্প এলাকায় তফসিলি ব্যাংক খোলা আছে আজও। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংক খোলা থাকছে।

এ নিয়ে গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে। জারিকৃত নির্দেশনায় বলা হয়, ‘ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।’

নিয়মানুযায়ী প্রতি বছর রমজান মাস ২৯ দিন হিসেব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। কোনো রমজান মাস ৩০ দিনে হলে অর্থাৎ রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা থাকলেও চলতি বছর করোনার সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে একদিন পর এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তাই এবার সরকারি ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে।

তবে পোশাক শিল্প এলাকায় শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে ওই এলাকায় অবস্থিত ব্যাংকগুলো বাড়তি একদিন সেবা দেবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা