বাণিজ্য

৪ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চারদিন বন্ধ রাখা হবে। তবে এসময় যাত্রী ইমিগ্রেশন স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি অ্যাসোসিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে ১৬ মে পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়টি ইতোমধ্যে আগড়তলা ব্যবসায়ী সমিতিকে জানিয়ে দেয়া হয়েছে।

স্থলবন্দর বন্ধ থাকলেও দেশে ফেরার অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ। তিনি বলেন, ভারত থেকে হাইকমিশনের অনুমোদন থাকলে দেশে ফিরতে বাধা নেই। এই চারদিনও যাত্রী ইমিগ্রেশন স্বাভাবিক থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবি আন্দোলনকারীদের, গণস্বাক্ষর শুরু

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয়...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

ফুলবাড়ীতে ৩ মাসে ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার...

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই&rsquo...

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা