সংগৃহীত ছবি
বাণিজ্য

হিলিতে কমেছে সবজির দাম

জেলা প্রতিনিধি: দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ডিম ও বিভিন্ন ধরনের সবজির দাম। সবজি প্রতি কেজিতে প্রকারভেদে ২০-৪০ টাকা দাম কমেছে, ডিম হালিতে কমেছে ৪ টাকা। মোকামগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির কারণে কমছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

রোববার (২০ অক্টোবর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম

বর্তমানে বেগুন কেজি প্রতি ২০ টাকা কমে ৮০ টাকা, পটল ১০ টাকা কমে ৫০ টাকা, শিম ৪০ টাকা কমে ২০০ টাকা, করলা ১০ টাকা কমে ৭০ টাকা, শসা ২০ টাকা কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে কমেছে ডিমের দাম, প্রতি হালি ডিম ৪ টাকা কমে এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫২ টাকায়।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। নিয়মিত বাজার মনিটরিংসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা