সংগৃহীত
টেকলাইফ

ফায়ারফক্সের নতুন রিভিউ চেকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে কম-বেশি সবাই অনলাইন থেকে পণ্য ক্রয় করি। এসকল পণ্যের মান নিয়ে আমাদের মাঝে রয়েছে চরম আপত্তি। মার্কেটে গিয়ে যেসব পণ্য ক্রয় করা হয়, তা ট্রায়াল দিয়ে পরিবর্তন বা ফেরত দেওয়ার সুবিধা রয়েছে। অনলাইনের ক্ষেত্রে এই সুবিধা না থাকায় কিছু অসাধু অনলাইন ব্যবসায়ী সুযোগটি কাজে লাগিয়ে ফায়দা হাসিল করে নিচ্ছে, এতে যারা পণ্য ক্রয় করছেন তারা হতাশ হচ্ছেন।

আরও পড়ুন: বন্ধ ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ

ই-কর্মাস বা অনলাইন থেকে ক্রয় করার ক্ষেত্রে পণ্য কেনার সময় কিছু বিষয় বিবেচনা করি, সবচেয়ে বেশি দেখে থাকি পণ্যের রিভিউ। এই রিভিউ কিছু ব্যবসায়ী তাদের ফেক আইডি বা পরিচিতজনদের দিয়ে পজিটিভ রিভিউ নিয়ে থাকে। প্রকৃত গ্রাহকরা যে রিভিউ দিচ্ছে, তা আর প্রকাশ পাচ্ছে না। বিশেষ করে ফেক রিভিউতে প্রতারণা করে যাচ্ছে।

এসকল ভুয়া রিভিউ দেখে মানুষ পণ্য নিয়ে প্রতারিত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য মজিলা তাদের ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে নিয়ে আসছে নতুন ‘রিভিউ চেকার’ সুবিধা।

ইতোমধ্যে তারা‘ফেইক স্পট’ নামের একটি নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) অধিগ্রহণ করেছে । তাদের এই প্রযুক্তির সাহায্যে নকল বা ভুয়া পণ্যের রিভিউ শনাক্তে ভূমিকা রাখবে। এই প্রযুক্তিটি খুব দ্রুতই মজিলা ফায়ারফক্স ব্রাউজারে সংযুক্ত করতে যাচ্ছে।

আরও পড়ুন: নতুন অভিযোগ আইফোন-১৫

ফায়ারফক্সের এই প্রযুক্তিটি কাজ করবে মূলত আধুনিক প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে। সাহায্যে মূলত একজন মানুষের দেওয়া রিভিউয়ের ধরন যাচাই ও পর্যালোচনা করবে। পাশাপাশি রিভিউটি অন্য কারও কাছ থেকে নেওয়া কি না সেটিও যাচাই করবে। এর সঙ্গে রিভিউটি অন্যকোনো পণ্যের কি না বা একাধিকবার ব্যবহার করে র‌্যাংক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কি না, সেটিও ধরে ফেলতে সক্ষম মজিলার এই প্রযুক্তি।

ব্যবহারকারীর দিক দিয়ে বিশ্বে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ৪র্থ স্থানে রয়েছে। সবার ওপরে রয়েছে গুগল ক্রোম। ফায়ারফক্স মজিলা বলছে, ব্যবহারকারীদের আরও নিশ্চিতভাবে অনলাইনে পণ্য কেনাকাটা করতে সাহায্য করবে এ প্রযুক্তি। এতে করে ফায়ারফক্সের জনপ্রিয়তা বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। নতুন এ ‘রিভিউ চেকার’ ফিচারটি মজিলা ফায়ারফক্সে নভেম্বরে যুক্ত হবে বলে ধারণা করা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা