ছবি-সংগৃহীত
টেকলাইফ

নতুন অভিযোগ আইফোন-১৫ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেক জায়ান্ট অ্যাপল কিছুদিন আগেই আইফোন-১৫ সিরিজের ৪ টি ফোন লঞ্চ করেছে। তবে ব্যবহারকারীরা কয়েকদিন পরই ফোনগুলো নিয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন: বছরের শেষ সূর্যগ্রহণ আজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করে ব্যবহারকারীরা বলেন , আইফোন-১৫ প্রো অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে, কখনো আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার স্ক্রিন বার্নিং সমস্যা হচ্ছে।

স্ক্রিন বার্নিং সমস্যাটি অনেকের জানেন না। স্ক্রিন প্যানেলের অংশ বিবর্ণ হয়ে গেলে তাকে স্ক্রিন বার্নিং বলা হয়। ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে এ সমস্যার কথা প্রথমে একজনকে ছবি দিয়ে পোস্ট করলে পরে সেখানে আরও অনেকে একই সমস্যার কথা জানান।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রেডিটে একজন ব্যবহারকারী বলেছেন, সেল শুরু হওয়ার প্রথম দিনই আমি আইফোন-১৫ প্রো ম্যাক্স কিনে আনি। কয়েকদিন ফোনটা ব্যবহারের করে আমার বেশ ভালোও লেগেছে। আমি শুনেছি, কিছু মানুষ তাদের ফোনে বার্ন সমস্যাটি দেখতে পেয়েছেন। তবে এসব শোনার পরই দেখি আমার ফোনেও ছোট্ট একটা অংশ কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। পরে বুঝলাম, এটা নিশ্চয়ই স্ক্রিন বার্নিং।

অন্য ব্যবহারকারী লিখেছেন, কম ব্রাইটনেসে ধূসর ছবি দেখলে বিষয়টা আরও প্রকট হচ্ছে। প্রথম ছবিটি দেখে সুন্দর হতে পারে। তবে সেটি অন্য আইফোনের ক্যামেরা দিয়েই তোলা হয়েছে। দ্বিতীয় ছবিটিতে বিষয়টি খুব পরিষ্কার হয়েছে, যা খালি চোখেই দৃশ্যমান হয়েছিল।

আরও পড়ুন: ভূমিকম্পের আগেই সতর্ক জানাবে গুগল

তৃতীয় একজন লিখেছেন, আমার সাথেও একই ঘটনা ঘটেছে। এ নিয়ে আমি ৫ টি রিপোর্ট দেখলাম, যেখানে একই অভিযোগ করা হয়েছে। মূলত আইফোন-১৫ প্রো ম্যাক্সের ব্যবহারকারীরাই এ সমস্যার সম্মুখীন হয়েছেন।

ব্যবহারকারীরা শুধুই রেডিট বা এক্স নয়। অ্যাপল ফোরামেও এ নিয়ে অভিযোগ করেছেন। এখন পর্যন্ত এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো সমাধান দেওয়া হয়নি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা