ফাইল ফটো
টেকলাইফ

এবার টুইট পড়ায় সীমাবদ্ধতা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিনভর যত খুশি তত পোস্ট আপনি পড়তে পারেন। ইনস্টাগ্রামেও তাই। টুইটারেও এতদিন এ সুবিধা থাকলেও এবার থেকে টুইটারে এ সুযোগ আর নয়।

আরও পড়ুন: ভারতে পিক্সেল ফোন তৈরির পরিকল্পনা

টুইটারের মালিক স্বয়ং ইলন মাস্ক প্ল্যাটফর্মটিতে সীমাহীন টুইট পড়ার সুবিধা মিলবে না বলে ঘোষণা দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, টুইটারে নির্দিষ্ট সংখ্যার বেশি টুইট পড়া যাবে না।

শনিবার (১ জুলাই) ইলন মাস্ক জানান, এবার থেকে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দিনে ৮ হাজার টুইট পড়তে পারবেন।

অপরদিকে, যাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড নয়, তারা দিনে ৮০০টি করে টুইট পড়তে পারবেন। একদম নতুন যে আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলো রয়েছে, তারা দিনে ৪০০টি করে টুইট পড়তে পারবেন।

আরও পড়ুন: মোবাইলে যে অ্যাপগুলো ঝুঁকিপূর্ণ

টুইটারের অনেক ব্যবহারকারী মাস্কের এই ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী বলেন, ‘প্রতি মিনিটেই আমরা ১০০টি পোস্টটি দেখে ফেলি। যদি এই নিয়ম চালু করা হয়, তাহলে দুইদিনেই টুইটার শেষ হয়ে যাবে।’

অপর এক ব্যবহারকারী বলেন, ‘এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ। অ্যাপ্লিকেশনে কতক্ষণ সময় কাটাচ্ছেন, তার উপর ভিত্তি করেই বিজ্ঞাপন আসে। এই নিয়মের ফলে মানুষ আরও কম টুইটার ব্যবহার করবে।’

টুইটে আসক্ত নেটিজেনদের আরও বেশি করে টাকা দিয়ে ‘ব্লু টিক’ কেনানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছেন ইলন মাস্ক এমনটিও অনেকে ধারণা করছেন।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি!

তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের দাবি, টুইটারের তথ্য যেন অপব্যবহার করা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। ইলন মাস্কের কথায়, ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করছে অন্যান্য কোম্পানি।

তার হিসাবে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ‘শত শত বা তার চেয়েও বেশি’। তার অভিযোগ, এই ডেটা হাতিয়ে নেওয়ার বিষয়টি ‘চরম সীমায় পৌঁছেছে’। এটা মোকাবিলার জন্যই ব্যবহারকারীদের পোস্ট পড়ার ক্ষেত্রে অস্থায়ীভাবে সীমা নির্ধারণ করা হয়েছে বলে মাস্ক জানিয়েছেন।

এদিকে এর আগে টুইটারে অ্যাকাউন্ট না থাকলেও টুইট দেখা যেত। তবে এবার থেকে সেটাও আর করা যাবে না।

আরও পড়ুন: ২৫ লাখের অধিক অ্যাকাউন্ট ব্যান

শুক্রবার (৩০ জুন) মাস্ক জানান, টুইটার অ্যাকাউন্ট না থাকলে এবার থেকে আর টুইট পড়তে পারবেন না কেউ। ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

টুইটার ব্যবহারকারীদের মতে, এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখার সীমা বেঁধে দেওয়ার মতো ঘটনা এই প্রথম ঘটেছে। সাবস্ক্রিপশন বাড়ানো বা ডেটা সুরক্ষিত রাখা- মাস্কের এই পদক্ষেপের কারণ যেটাই হোক না কেন, এতে অনেকটাই পিছিয়ে পড়তে পারে টুইটার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা