টেকলাইফ

রাজধানী ছেড়েছেন ৩৫ লাখ মানুষ

সান নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) রাজধানী ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী। শনিবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে পালালেন রাজাপাকসে

মোস্তাফা জব্বার জানান, ৮ জুলাই সব মিলিয়ে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

জানা গেছে, ঈদের ছুটির আগে ৭ জুলাই ছিল শেষ কর্মদিবস। তাই ওই দিন রাত থেকেই ঢাকা ছাড়ার চাপ বেড়ে যায়। পরদিন শুক্রবার হওয়ায় অনেক মানুষ একসঙ্গে রাজধানী ছেড়ে যান। এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। কেননা এই তথ্য মোবাইল সিমের সংখ্যার ভিত্তিতে করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। শিশুদের নামে সিম নিবন্ধন করা নেই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা