টেকলাইফ

মাদারীপুরে হারিয়ে যাওয়া মোবাইল সৌদি আরব থেকে উদ্ধার 

শফিক স্বপন মাদারীপুর: একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ১২৯ দিন (৪ মাস ৯ দিন) পর সৌদি আরব থেকে উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ।

আরও পড়ুন: ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

সোমবার (১৮ এপ্রিল) রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল ফোনটির মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম।

জানা গেছে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অভয়নগর থেকে মাদারীপুরে বেড়াতে যান মাসুদ করিম। সেখানে দিনের কোনো এক সময় তার ‘স্যামসাং ব্রান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০০০) করেন। পরে জিডির কপি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সিলেট জেলা শহরে এক নারী পাঁচদিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।

আরও পড়ুন: বড়াইগ্রামে চার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

ওসি আরও বলেন, এরপর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা