টেকলাইফ

ই-কমার্সে ছাড়ের হার বেঁধে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে ই-কমার্স থেকে কোনাকাটায় আমাদের আরও সচেতন হতে হবে উল্লেখ করে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-কমার্সে বিভন্ন পণ্যের ছাড়ের হার বেঁধে দেওয়া হবে। তা হতে হবে পণ্যটির বাজার মূল্যের সঙ্গে মিল রেখে বা কাছাকাছি। অতিরিক্ত ছাড় ক্রেতাদের প্রলুব্ধ করছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনটির অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে পলক এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাকালে ই-কমার্সে অনেক প্রবৃদ্ধি হয়েছে। এটা ধরে রাখতে হবে। এ জন্য তিনি বেশি বেশি এসক্রো সার্ভিস ব্যবহারের পরামর্শ দেন।

বিট কয়েন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলক বলেন, বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। আমরাও পিছিয়ে থাকতে চাই না। আমরা বিট কয়েন, ক্রিপ্টো কারেন্সি, ডিজিটাল মুদ্রা নিয়ে আলোচনা করতে চাই। একবারে বাদ দিয়ে দিতে চাই না। আলোচনা অন্তত হোক। তাহলে এর ভালো মন্দ-বেরিয়ে আসবে।

অন্য আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অক্টোবর মাসকে আমরা সাইবার সিকিউরিটি মাস ঘোষণা করতে যাচ্ছি। এই আয়োজন আমাদের সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে সহায়তা করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ৫০ শতাংশ ব্যাংক দেশে তৈরি সফটওয়ার ও নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে।

তিনি আরও জানান, দেশের প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ ১৫ শতাংশের বেশি। ২০৩০ সালের মধ্য সরকার তা ৩০ শতাংশে উন্নীত করতে চায়।

পলক পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্যে উদ্বোধন করেন ডিআরইউ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সংগঠনের সদস্যদের বার্ষিক ও কল্যাণ তহবিলের চাঁদা পরিশোধ করা যাবে। অ্যাপে পাওয়া যাবে সংগঠনের সদস্যদের মোবাইল ফোন নম্বর। এছাড়া পাওয়া যাবে অরও কিছু সেবা।

অ্যাপ আপগ্রেড করার জন্য আইসিটি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিআরইউ’র সঙ্গে আমরা একটি চুক্তি করবো। সাইবার সিকিউরিটি আওয়্যারনেস বাড়াতে সংগঠনটির সাংবাদিকদের সহযোগিতা আমরা নিতে চাই। তারা বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপ করবে। আগামী ৭ দিনের মধ্যেই এই চুক্তিটি করার লক্ষ্য রয়েছে।

পলক আরও বলেন, ডিআরইউতে আমরা একটি শেখ রাসেল ল্যাব স্থাপন করতে চাই। এর ফলে সংগঠনের সদস্য, সদস্য পরিবারের সন্তান, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। সেখানে বিভিন্ন কোর্স, কারিকুলাম থাকবে। সেটি হবে এডুকেশনাল ল্যাব। এছাড়া ডিআরইউ মিডিয়া সেন্টার বা ল্যাবকে আরও উন্নত করতে আমরা সব ধরনের সহযোগিতা করবো।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠেনর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুক্কুর আলী শুভ, কবির আহমেদ খান প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা