জিমেইল
টেকলাইফ

জিমেইলে আসছে নতুন ফিচার

সান নিউজ ডেস্ক: জিমেইলের জন্য নতুন সার্চ ফিল্টার ফিচার নিয়ে আসছে গুগল। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

গুগল জানিয়েছে, জিমেইলে আসা ই-মেইল থেকে প্রয়োজনীয় মেইল খুঁজে পেতে এই নতুন ফিচার বিশেষ সহায়তা করবে। যার ফলে ব্যবহারকারীরা খুব কম সময়েই তাদের প্রয়োজনীয় ই-মেইল খুঁজে বের করতে পারবেন।

নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই দরকারি ই-মেইল খুঁজে পাওয়া সম্ভব। যার ফলে অনেক পুরনো ই-মেইলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে।

জিমেইল জানিয়েছে, যে সকল ব্যবহারকারীরা আপডেট করার পরেও এই নতুন সার্চ ফিল্টার ফিচারের সুবিধা পাবেন না তাদের ক্ষেত্রে অক্টোবরের শেষ থেকেই এটি চালু করা হবে।

ম্যাসেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গুগল তার ওয়ার্কস্পেস ফোরামে অফিসিয়াল পোস্ট করে জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচার সম্পর্কে জানিয়েছে। এখানে ফ্রম (From), সেন্ট টু (Sent To), ডেট (Date), অ্যাটাচমেন্ট (Attachment) অপশনের সুবিধা পাওয়া যাবে। এই সব অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইনবক্সের (Inbox) যে কোনও ই-মেইল সহজেই খুঁজে পাবেন।

এই সপ্তাহ থেকেই জিমেইল অ্যাপ আপডেট করলেই ব্যবহারকারীরা নতুন এই ফিচারের সুবিধা পাবেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা