টেকলাইফ

গুগলের নতুন ঘোষণা : ইউটিউবারদের মাথায় হাত

সান নিউজ ডেস্ক : অনলাইনে আয়ের অন্যতম বড় মাধ্যম ইউটিউব। যত দিন যাচ্ছে, কনটেন্ট ক্রিয়েটররা আয়ের জন্য তত বেশি ইউটিউবের দিকে ঝুঁকছেন। কিন্তু এবার গুগলের নতুন এক ঘোষণায়, মাথায় হাত পড়েছে ইউটিউবারদের।

ইউটিউবারদের জন্য গুগল নতুন যে নিয়ম ঘোষণা করেছে তা মোটেও সুখবর নয়। নতুন নিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র ব্যতীত বাকি সকল দেশের ইউটিউবাররা বেশ চিন্তায় পড়েছেন। গুগলের নতুন নিয়ম অনুসারে, ইউটিউবারদের এবার ‘ইউএস’ ট্যাক্স দিতে হবে। একমাত্র যুক্তরাষ্ট্রের ইউটিউবারদের অতিরিক্ত এই ট্যাক্সের বোঝা নিতে হবে না। বাকি সকল দেশের ইউটিউবারদের আয় থেকে ‘ইউএস’ ট্যাক্স কেটে নেবে গুগল।

চলতি বছরের জুন মাস থেকে চালু হবে এই নতুন নিয়ম। ইতিমধ্যেই ইউটিউবারদের মেইল করে বিষয়টি জানাতে শুরু করেছে গুগল। মেইলের বার্তায় বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাডসেন্স-এ নিজেদের ট্যাক্স সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। এর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩১ মে-র মধ্যে এই তথ্য জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স সংক্রান্ত তথ্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা না করলে সেক্ষেত্রে ইউটিউবারের মোট মাসিক আয়ের ২৫ শতাংশ অর্থ কেটে নেবে গুগল। যুক্তরাষ্ট্র ব্যতীত, বিশ্বের বাকি সব দেশেই চালু হবে এই নিয়ম।

কিছুটা হলেও সান্ত্বনার কথা হলো এই যে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে উপার্জিত আয়ের ক্ষেত্রে ট্যাক্স পরিশোধ করতে হবে। অর্থাৎ একজন ইউটিউবার নিজের মাসিক আয়ের যেটুকু অংশ তিনি আমেরিকার দর্শকদের থেকে উপার্জন করেছেন তার নির্দিষ্ট অংশ ট্যাক্স হিসেবে দিতে হবে। শুধু বিজ্ঞাপন নয়, ইউটিউব প্রিমিয়াম, সুপার স্টিকার, সুপার চ্যাট এবং চ্যানেল মেম্বারশিপ- এসব ক্ষেত্রেও কাটা হবে ট্যাক্স। যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের দর্শকদের থেকে একজন ইউটিউবার যে আর্থিক উপার্জন করবেন সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না।

ট্যাক্সের পরিমাণ দেশ ভেদে আলাদা হবে। বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত যে চুক্তি রয়েছে তার উপরে ট্যাক্সের পরিমাণ নির্ভর করবে। যেমন ধরা যাক, আপনার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যাক্স সংক্রান্ত চুক্তি অনুযায়ী ধার্য ট্যাক্সের পরিমাণ আয়ের শতকরা ১৫ ভাগ। তাহলে যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছ থেকে মাসে আপনার ১০০ ডলার আয় হয়ে থাকলে, তার ১৫ শতাংশ অর্থাৎ ১৫ ডলার গুগলের খাতায় জমা করতে হবে।

তবে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যাক্স লেনেদেনের চুক্তি না থাকলে, সেদেশের ইউটিউবারদের যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছ থেকে প্রাপ্ত মাসিক আয়ের ৩০ শতাংশ ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে ১০০ মার্কিন ডলারের মধ্যে থেকে ৩০ ডলার ইউটিউবারের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে।

গুগলের নতুন এই ট্যাক্স আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক কনটেন্ট ক্রিয়েটর। ক্রিয়েটররা বলছেন, ইউটিউব আগে থেকেই আয়ের একটি অংশ নিচ্ছে, তাই কেন আবার আলাদাভাবে ট্যাক্স দিতে হবে? গুগলের এই সিদ্ধান্ত ক্ষুদ্র নির্মাতাদের ক্ষতি করতে পারে বলে তাদের মতামত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা