টেকলাইফ

পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ

আই টি ডেস্ক : বাংলাদেশ এই প্রথম পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৫ দিনব্যাপী পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জের (পিএমজিসি) গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হওয়ার জন্য লড়াই করবে সারাবিশ্ব থেকে আসা ১৬টি দল।

আর সেসব দলের মধ্যে আছে বাংলাদেশের ‘এওয়ানইস্পোর্টস’। বাংলাদেশ দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১৫ জানুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। পাবজি মোবাইলের সর্বোচ্চ আসর এবং বিশ্বকাপ খ্যাত পিএমজিসির গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ বিভিন্ন দেশের ১ লাখ ২০ হাজার দল, তিনটি ধাপের বাছাই পর্ব পেরিয়ে সেরা ২৪টি দলে অংশগ্রহণ করে পিএমজিসির গ্রুপ পর্বে।

সেখান থেকে সেরা ১৫টি দলের সঙ্গে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘এওয়ানইস্পোর্টস’। প্রতিযোগিতার পর্দা নামবে ২৫ জানুয়ারি। প্রাইজপুল হিসেবে থাকবে ২০ লাখ ডলার, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১৭ কোটি টাকা।

বাংলাদেশি অংশ নেওয়া ‘এওয়ানইস্পোস ‘এর সদস্যরা হলেন—মো. শাকিল (এওয়ানইসিনস্টার), নাওমান আল রাফিদ (এওয়ানইদানতে), আবু হাসনাত আলাভি (এওয়ানই৬নিন৩), হাসানুজ্জামান অভি (এওয়ানইরেক্সজ্যাক) ও সৈকত রহমান (এওয়ানইসৈকত)। তাদের সঙ্গে আরও আছেন ‘এওয়ানইস্পোর্টস এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন।

তিনি একই সঙ্গে পাবজি মোবাইল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কান্ট্রি এডমিনিস্ট্রেটর। তিনি বলেন, ‘আমরা আশাবাদী লাল-সবুজের পতাকা বিশ্বদরবারে উজ্জ্বলভাবে তুলে ধরতে। এ জন্য সবার সমর্থন ও দোয়া চাই। একই সঙ্গে পাবজি মোবাইল, পাবলিক মোবাইলের মালিক প্রতিষ্ঠান টেনসেন্টকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশকে ইস্পোর্টসের দুনিয়ায় উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা