টেকলাইফ

ক্ষুদে স্যাটেলাইট প্রযুক্তিতে বিপ্লব আনতে পারে

সান নিউজ ডেস্ক : বিশাল আকারের কৃত্রিম উপগ্রহের পাশাপাশি ক্ষুদ্র অথচ দক্ষ স্যাটেলাইট একাধিক ক্ষেত্রে বিপ্লব আনতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। সে কথা বিবেচনায় রেখে নেওয়া হচ্ছে পদক্ষেপ।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, মহাকাশ প্রযুক্তি নতুন ও ভবিষ্যৎ প্রযুক্তির চাবিকাঠি। ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১০ শতাংশ অর্থনৈতিক কার্যকলাপ ইতিমধ্যেই স্যাটেলাইট ন্যাভিগেশনের ওপর নির্ভর করে।

২০১৪ সালে ইইউ কোপার্নিকাস কর্মসূচি চালু করে। জনগণের অর্থে চালিত এই উদ্যোগের আওতায় একাধিক স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করছে। তাদের পাঠানো তথ্য নতুন এ্যাপ্লিকেশন সৃষ্টির কাজে লাগানো হচ্ছে।

যেমন; জাহাজে জ্বালানির সাশ্রয় বাড়ানোর সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির বদৌলতে বাড়ছে কর্মসংস্থানও। তবে কোপার্নিকাস প্রকল্পের স্যাটেলাইটগুলো খুব বড় ও ভারী। ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। তৈরি করতে অনেক বছর সময় লাগে। প্রত্যেকটি স্যাটেলাইট অনবদ্য।

অনেক যন্ত্রাংশ বা উপাদান বিশেষভাবে তৈরি করতে হয়। সে কারণে এমন স্যাটেলাইট বেশ দামি হয়। একটি স্যাটেলাইটের মূল্য কয়েক কোটি ইউরো হতে পারে। সে তুলনায় মিনি স্যাটেলাইটের দাম অনেক কম। আকারে ওয়াইনের বোতলের মতো ছোট হতে পারে।

ছোট আকারের স্যাটেলাইটের আবির্ভাবের ফলে নতুন এক যুগের সূচনা হয়েছে। দাম অনেক কম হলেও সেগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা দিতে পারে। গোটা ইউরোপে ছাত্রছাত্রীরা এমন ছোট ডিভাইস তৈরির কাজ শিখছেন। ন্যানো স্যাটেলাইট এক ধরনের ছোট স্যাটেলাইট।

বার্লিনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক টিম বেশি পরিমাণ ডেটা ট্রান্সফার সম্ভব করতে চারটি এমন স্যাটেলাইট কাজে লাগাচ্ছে। দুই বছর আগে সেগুলো কক্ষপথে পাঠানো হয়। পৃথিবীর ওপর নজর রাখার কাজে ও বিশ্বজুড়ে যোগাযোগের ক্ষেত্রে ছোট স্যাটেলাইট বিপ্লব আনতে পারে।

এমনিতে পুরোনো স্যাটেলাইটের জঞ্জালে ভরে গেছে পৃথিবীর উপরিভাগের অনেকটাই। এ কারণে দেখা দিয়েছে শঙ্কা। সে ক্ষেত্রে খুদে স্যাটেলাইট নতুন যুগে নিয়ে যাবে ভবিষ্যৎ প্রযুক্তিকে। এ ছাড়া অনেকেই ধাতুর বিকল্প খুঁজছেন আজকাল। ইতিমধ্যে জাপানে শুরু হয়েছে কাঠে তৈরি স্যাটেলাইট নিয়ে গবেষণা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা