সংগৃহীত ছবি
খেলা

ঢাকাকে হারাল রংপুর

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়ে নিজের চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। ব্যাটিংয়ে নেমে তাসকিন-শরিফুলদের ১৭৬ রানের লক্ষ্য দেয় সাকিব-মাহেদীরা। জবাব দিতে নেমে ১১৫ রানেই অলআউট হয় ঢাকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ৫ বলে ১ রান করে আউট হন ওপেনার সাব্বির হোসেন। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেনি পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব। ৮ বলে ২ রান করে মাহেদীর দ্বিতীয় শিকার হন তিনি।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ-ভেন্যু ঘোষণা

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার নাঈম শেখ। ৯ বলে ২ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অ্যালেক্স রোস। এরপর ৩১ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাঈম।

এরপর শুরু হয় দুর্দান্ত ঢাকার উইকেট মিছিল। গুলবাদিন নাইব (১৩), মোসাদ্দেক হোসেন সৈকত (১) ও চতুরাঙ্গা ডি সিলভা ৮ রানের আউট হন। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইরফান শুক্কুর।

আরও পড়ুন : হারের স্বাদ পেলো খুলনা

৮ বলে ১৫ রানের মারকুটে ইনিংস খেলেন তাসকিন। শেষ দিকে শরিফুল ইসলাম (০) এবং ইরফান শুক্কুর ২১ রানের আউট হলে ১২ বল হাতে থাকতেই ১১৫ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা। এতে ৬০ রানের বড় জয় পায় রংপুর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা