খেলা

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোটর্স ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যেকার অঘোষিত সেমিফাইনাল বৃষ্টির পর শুরু হয়েছে। বৃষ্টিতে বিলম্ব হওয়ার কারণে ম্যাচটি হবে ৪৫ ওভারে। ম্যাচে প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভার। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।

আরও পড়ুন : পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে বিলম্ব

দেরিতে শুরু হতে যাওয়া ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর জানা যায়, বিকাল ৩ টা ২০ মিনিটে টস হবে। আর নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে টসের ঠিক আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় বল মাঠে গড়াবে। তবে নির্ধারিত সেই সময়ের আগেই আবারও হানা দেয় বৃষ্টি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ হারিস, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোধ মধুশান, মাথিসা পাথিরানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা