ছবি-সংগৃহীত
খেলা

এসএসসি’তেও সাফল্য দেখালেন মারুফা

স্পোর্টস ডেস্ক : খেলাধুলার পাশাপাশি একাডেমিক পড়াশোনায়ও সাফল্য দেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

আরও পড়ুন : ঘুরে দাঁড়িয়ে ড্র আর্জেন্টিনার

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১ টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা। নিজের রেজাল্ট নিয়ে এক প্রতিক্রিয়ায় মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন খেলাধুলার সাথে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ বলেন, মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।

মারুফার ভাই আল-আমীন বলেন, মারুফাকে আমি সবসময় বলেছি, খেলার পাশাপাশি পড়ালেখাও করতে হবে। মারুফা খেলার বেলায় যেমন আমার পরামর্শ মেনে চলে। পড়ালেখার বেলায়ও আমার পরামর্শ মেনে চলেছে। আমি গর্বিত আমার বোনের জন্য।

আরও পড়ুন : ছেলেরা জাপান, মেয়েরা চীনের গ্রুপে

প্রতিবেশি নুর আলম বলেন, মারুফা পাড়ার বিভিন্ন মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলতো বলে এলাকার অনেক মানুষ কটু কথা বলতো। এখন তারাই টিভিতে খেলা দেখে মারুফাকে নিয়ে গর্ব করে।

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায়। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজেও আগুন ঝড়া বোলিং করেন এই টাইগ্রেস পেসার।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন মারুফা। চার উইকেট নিয়ে প্রায় একাই ধ্বসিয়ে দেন ভারতের ইনিংস। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দুই উইকেট নেন মারুফা।

আরও পড়ুন : এশিয়া কাপের দলে ২০ ক্রিকেটার

শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি। দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেটটি তুলে নেন। ফলে ড্র নিয়ে সমাপ্ত হয় ম্যাচটি। সিরিজটিও শেষ হয়েছে ১-১ সমতায়।

তাই তো ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও মারুফা বন্দনা। মারুফার মোক্ষম প্রতিভা তাদের দলকেও অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান মান্দানা। ভারতের এই সহ অধিনায়ক বলেন, তার অ্যাফোর্ট আমাদের সবাইকে অনুপ্রাণীত করেছে। তার বয়স কত, এটা কোনো ব্যাপার নয়। মাঠে যেভাবে সে নিজেকে উপস্থাপন করছে, (বোলিংয়ের পাশাপাশি) ফিল্ডিংয়ে যেভাবে সে নিজেকে মেলে ধরছে, তা অসাধারণ।

মান্দানা আরো বলেন, তার (মারুফা) ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি… আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা