খেলা

সানিয়া মির্জার বিদায়

সান নিউজ ডেস্ক : ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে হেরে চোখের কোনে পানি নিয়ে টেনিস থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

আরও পড়ুন: বিদ্যুতের দাম সমন্বয় হবে

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে ৬-৭, ২-৬ সেটে হেরে গিয়েছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি।

হারের কারণে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও বিষণ্ণ দেখাচ্ছিল তাকে। কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ টেনিস তারকা। এসময় এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে সহ-খেলোয়াড় রোহান বোপান্নাকে ধন্যবাদ জানান এবং সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

২০০৩ সাল থেকে পেশাদার টেনিসে খেলছেন তিনি। এরপর টানা ১৯ বছর ধরে টেনিসের শীর্ষ পর্যায়ে খেলছেন হায়দরাবাদি এই টেনিস সেনসেশন। দ্বৈত র‍্যাঙ্কিংয়ে এক সময়ের বিশ্বসেরা তিনি। ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাবও রয়েছে সানিয়ার।

একক লড়াইয়েও সানিয়ার পরিসংখ্যান চোখে পড়ার মত। ২০০৭ সালে টেনিস র‍্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি, যার ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী নারী টেনিস খেলোয়াড় বনে যান সানিয়া।

দারুণ কিছু জয়ও আছে সভেতলানা কুজনেৎসোভা, ভেরা জনারেভারা, মারিওন বারতোলি, সাবেক বিশ্বসেরা টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস, দিনারা সাফিনা, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের বিপক্ষে। তবে কবজির চোট তার একক ক্যারিয়ারকে থামিয়ে দেয়।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

ভারতের ইতিহাসে মাত্র দুইজন নারী টেনিস তারকা ডব্লিউটিএ শিরোপা জিতেছেন, তার মধ্যে একজন সানিয়া। টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-তে পৌঁছানো একমাত্র ভারতীয় টেনিস তারকা তিনি।

প্রসঙ্গত, বহুদিন ধরে কাফ মাসলের চোটে ভুগছেন সানিয়া মির্জা। ২০২২ সালের শেষে কনুইয়ের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে ইউএস ওপেন মিস করেন এ তারকা। তখনই অবসর নেয়ার ইচ্ছা থাকলেও নেননি বিদায়। পরে ৭ জানুয়ারি তিনি জানান ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ইভেন্টই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা