ছবি : সংগৃহিত
খেলা

পর্তুগিজ মহাতারকা সৌদি দলের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের আল নাস্‌র ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর খেলার কথা নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো পর্তুগিজ মহাতারকার নাম।

আরও পড়ুন : দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন পান্ত

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে।

রোনালদোর সৌদি দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা রয়েছে বলে সোমবার (১৬ জানুয়ারি) টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তিনি রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন।

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে আড়াই বছরের চুক্তিতে আল নাস্‌রে যোগ দেন ক্রিস্তিয়ানো রোনালদো।

আরও পড়ুন : ঢাকাকে হারিয়ে টানা পাঁচ জয় পেল সিলেট

আল নাস্‌রের জার্সিতে মাঠে নামার আগেই তাই সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনালদোর।

এদিকে সবকিছু পরিকল্পনামতো হলে মুখোমুখি লড়াইয়ে দেখা হবে রোনালদো ও লিওনেল মেসির।

সান নিউজ/এসএম/এ ইচএ ন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা