ফখর জামানের বিশ্বকাপ শেষ
খেলা

ফখর জামানের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক : অবশেষে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। হাঁটুর ইন্জুরির কারনে এক ম্যাচেই থেমে গেলো পাকিস্তানী ব্যাটার ফখর জামানের বিশ্বকাপ অধ্যায়।

আরও পড়ুন : শেষ মুহূর্তে হারল বাংলাদেশ

ফখরের পরিবর্তে বাবর আজমের দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার কাম ব্যাটার মোহাম্মদ হারিস।

বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে ছিলেন না ফখর জামান। তবে স্কোয়াডে থাকা লেগ স্পিনার উসমান কাদির ইনজুরি থেকে সুস্থ না হয়ে উঠায় শেষ মুহূর্তে ফখরকে তার স্থলাভিষিক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরও পড়ুন : ৫ উইকেটে জিতল নেদারল্যান্ড

তবে প্রথম দুই ম্যাচে একাদশে ফখর জামানের সুযোগ হয়নি । শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেয়ে খেলেন ১৬ বলে ২০ রানের ইনিংস। তবে চলতি বিশ্বকাপে এটিই ফখরের প্রথম ও শেষ ম্যাচ হয়ে থাকল।

ফখর জামানের এমন ছিটকে যাওয়া বাবর আজমের পাকিস্তানের জন্য বড় ধাক্কা। কাগজে কলমে এখনো সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকা সাবেক বিশ্বকাপ জয়ীদের শেষ দুটো ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে। সেখানে বড় জয় পেলে হয়তো সেমিফাইনালে যাওয়ার পথ পেয়েও যেতে পারে।

আরও পড়ুন : ভুটানকে বিধ্বস্ত করল বাংলাদেশ

সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে যাওয়ার শেষ সুযোগের সন্ধানে মাঠে নামবে বাবর আজমের দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা