ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো 
খেলা

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো

সান নিউজ ডেস্ক: ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত ইউরোপীয় গ্রীষ্মে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে আসেন এবং গত মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ স্কোরার । ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান এই খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

আরও পড়ুন: ভারতীয় গরুর দাপটে খামারিরা আতঙ্কে

সম্প্রতি টকস্পোর্টের এক আলোচনায় রোনালদোর ইউনাইটেড ছাড়তে চাওয়া প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন সাবেক চেলসি স্ট্রাইকার টনি কাসকারিনো। তার মতে, ‘আমি অফ এয়ারে বলেছি, এই প্রসঙ্গে আমি কিছুটা সন্দিহান।

কারণ চ্যাম্পিয়ন্স লিগে তার (রোনালদো) গোল সংখ্যা ১৪১ আর মেসির হচ্ছে ১২৫। সে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তকমা নিজের কাছেই রাখতে চায়। রোনালদো এভাবেই ভাবে।’

২০২১-২২ এ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে না তারা। আর এই বিষয়টিই রোনালদো মেনে নিতে পারছেন না বলে মত কাসকারিনোর।

রোনালদো মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে ইউরোপসেরার প্রতিযোগিতায় তার সর্বোচ্চ গোলদাতার মুকুট মেসির কাছে হাতছাড়া হয়ে যেতে পারে।

আরও পড়ুন: রেল যোগাযোগ বন্ধ

নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড এখন পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। তবে রোনালদোর মতো খেলোয়াড় যে সবসময় শিরোপা জিততে উন্মুখ, তার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা মোটেই মানানসই নয় বলে মনে করেন কাসকারিনো, ‘সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। যতদিন জিততে থাকবেন ততদিন সবই ঠিক থাকবে। তবে যখন জয়রথ থামবে, তখনই সমস্যা তৈরি হবে।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা