ইকুয়েডরকে আটকাতে পারল না চিলি
খেলা

ইকুয়েডরকে আটকাতে পারল না চিলি

সান নিউজ ডেস্ক: দলের রাইটব্যাক বাইরন কাস্তিলোর জন্মস্থান ও বয়স চুরির গুরুতর অভিযোগের মুখে পড়েছিল ইকুয়েডর। লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেকে মূল আসরের টিকিট নিশ্চিত করেও তাই অনিশ্চয়তায় ছিল ইকুয়েডরের বিশ্বকাপে অংশগ্রহণ। তবে সব সংশয় দূর করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরও পড়ুন :

আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়ে দিয়েছে, চিলির অভিযোগের কোনো প্রমাণ পায়নি তারা। তাই লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের সঙ্গে ইকুয়েডরই থাকছে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া দল হিসেবে। অর্থাৎ তাদের বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই।


বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচিও প্রকাশ হয়ে যাওয়ার পর গত মাসে চিলিয়ান ফুটবল ফেডারেশন দাবি করে, ইকুয়েডরের হয়ে বাছাইপর্বে আটটি ম্যাচ খেলা ডিফেন্ডার বাইরন ডেভিড ক্যাস্টিলো সেগুরা মূলত কলম্বিয়ান। যার জন্ম হয়েছে ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়।

তবে ইকুয়েডর তাদের কাগজপত্রে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসেই জন্মগ্রহণ করেছেন বাইরন। এটি নিয়েই সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে দুই পক্ষের সরবরাহকৃত সকল তথ্য-প্রমাণ পুনরায় পর্যালোচনা করে ইকুয়েডরের পক্ষেই রায় দিয়েছে ফিফা।

অবশ্য চিলি চাইলে আবারও আবেদন করতে পারবে এ বিষয়ে। সেই পথও খোলা রেখে ফিফা। তবে আপাতত ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। আমরা সব সময় জানতাম, আমরা ঠিক ছিলাম।’

উল্লেখ্য, লাতিন অঞ্চলের বাছাইয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ইকুয়েডর। বাইরনের খেলা ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। যদি চিলির অভিযোগ সত্য প্রমাণিত হতো, তাহলে এই ১৪ পয়েন্ট হারাতো তারা। সেক্ষেত্রে ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট পেয়ে বিশ্বকাপ খেলার দুয়ার খুলতে পারতো চিলির জন্য।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা