খেলা

কলম্বিয়াকে কাদিয়ে টিকিট পেলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।

নিজেদের ১২তম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচে আধিপত্য বিরাজ করে খেলে নেইমার-পাকুয়েতারা। অবশ্য প্রথমার্ধ পর্যন্ত ব্রাজিলকে থামিয়ে রাখতে সক্ষম হয় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে খেলার চিত্রপট পরিবর্তন করে দেন নেইমার। দারুণ অ্যাসিস্ট বল পাঠিয়ে দেন পাকুয়েতার কাছে। দুই প্রতিপক্ষের মাঝ দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি লিওয়ের এ ফরোয়ার্ড।

তার গোলের লিড নিয়ে ম্যাচ শেষ হলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো সেলেসাওদের। একই সঙ্গে বাছাইয়ে ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল নেইমাররা।

ঝুলিতে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা