খেলা

ভারতীয় সংবাদমাধ্যমের খুনি শিরোনাম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের জয়কে বরাবরই ‘অঘটন’ ‘চমক’ ‘দুর্ঘটনা’ ‘ভাগ্য’সহ নানা আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার বলেছিল ‘অঘটন’। পরের ম্যাচেও জয় পেয়ে বাংলাদেশ ৫-৩ ব্যবধান সিরিজ নিশ্চিত করলে পত্রিকাটি বলেছে ‘চমক’।

চতুর্থ ম্যাচ হেরেছে টাইগাররা। সোমবার (৯ আগস্ট) শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয় অজিরা। বড় জয় পায় বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে রীতিমতো এক ‘খুনি’ শিরোনাম করেছে আনন্দবাজার। শিরোনামে যেন অস্ট্রেলিয়াকে খুন করেছে পত্রিকাটি। আর সাকিবদের প্রশংসা। তাদের শিরোনাম ও ভাষারীতিসহ প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো।

আনন্দবাজারের শিরোনাম ‘বাংলাদেশ ক্রিকেট নতুন মহিমায়, অস্ট্রেলিয়াকে শেষ করে দিল ৬২ রানে, শাকিবের চার উইকেট’

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাল বাংলাদেশ। শেষ ম্যাচে অজিদের চূর্ণ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মাহমুদুল্লা রিয়াদের দল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

পঞ্চম ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে তুলেছিল ৮ উইকেটে ১২২ রান। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে গেল অজিরা। ফলে ৬০ রানে ঘরের মাঠে জিতে ইতিহাস গড়ল টাইগার্সরা।

শাকিব আল হাসান ৯ রানে ৪ ও মহম্মদ সইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাথু ওয়ডের দলকে গুঁড়িয়ে দিলেন।

করোনার জন্য গত সাত দিনে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে দুই দল। পরবর্তী সিরিজের জন্য সোমবার রাত ১টায় বাংলাদেশ ছাড়বে অজিরা। সেই বিমানে ওঠার আগে আরও একটা হারের লজ্জা হজম করলেন ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শরা।

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছিল। এ বার ৪-১ ব্যবধানে হারিয়ে এই প্রথম সব ধরনের ক্রিকেটে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা