খেলা

অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুরে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান বোলাররা হাত খুলে খেলতে দিচ্ছেন না বাংলাদেশকে। রান উঠলেও ঠিক টি-টোয়েন্টির গতিতে উঠছে না।

মঙ্গলবার (৩ আগষ্ট) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব।


শুরুতেই সাজঘরে সৌম্য সরকার। রীতিমতো হাসফাঁস করছিলেন উইকেটে, শেষ পর্যন্ত নিজেই নিজের বিপদ ডেকে আনলেন বাঁহাতি এই ওপেনার।

জশ হ্যাজলেউডের বলটি বানিয়ে মারতে গিয়েছিলেন, কাট করে সেটি নিজের উইকেটেই টেনে আনলেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলের ঘটনা। আত্মঘাতী সৌম্য ৯ বলে করেন মাত্র ২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে শুরু করতে পারেনি বাংলাদেশ। সৌম্য ফেরার পর নাইম শেখ মোটামুটি ভালো খেলছিলেন। মিচেল স্টার্ককে ফ্লিক করে বড় এক ছক্কাও হাঁকিয়েছিলেন।

কিন্তু পরে আবার কিছুটা রানের গতি আটকে যায় নাইমের। সেই চাপ থেকেই বোধহয় অ্যাডাম জাম্পাকে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন। ২৯ বলে ৩০ রান করা এ ওপেনার পরিষ্কার বোল্ড হয়ে যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা