খেলা

টানা ২ বছর ধরে হারে না আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: চলেছে কোপা আমরিকা। এই আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচ। আর্জেন্টিনা এই শেষ ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়ার। আগের তিন ম্যাচে হারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। একটিতে ড্র করেছে। ৭ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে নাম লিখবে লিওনেল মেসি অ্যান্ড কোং।

বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এখনও পর্যন্ত টানা ১৬টি ম্যাচ অপরাজিত রয়েছে মেসি এবং তার সতীর্থরা। ২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা।

সেই থেকে এখনও পর্যন্ত আর কোনো ম্যাচে হারেনি তারা। বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে কী ১৭তম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়তে পারবে লাতিন আমেরিকার পাওয়ার হাউজ?

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ম্যাচে কুইয়াবার অ্যারেনা পানতানালেতে বলিভিয়ার বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি।

উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজয়কে সঙ্গী করেই আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে বলিভিয়া। তবে আর্জেন্টিনার বিপক্ষে দলটির ইতিহাস খুবই করুন। এখনও পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ২৮বারই জিতেছে আর্জেন্টিনা। হেরেছে ৭টিতে এবং ড্র করেছে ৫টি।

গতবছর সর্বশেষ মুখোমুখিতে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল বলিভিয়াকে। ইনজুরির কারণে বলিভিয়া তাদের সেরা ডিফেন্ডার অস্কার রিবেইরাকে হয়তো পাচ্ছে না এই ম্যাচে। এছাড়া দলটিতে আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কোচ সিজার ফারিয়াস।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও সম্ভাবনা ছিল, মেসিকে হয়তো বিশ্রাম দেয়া হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই ম্যাচেও হয়তো আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দেয়া হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি।

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে নেইমারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নিয়মরক্ষার ম্যাচে নিজের সেরা অস্ত্রকে সামলে রাখে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ভাবা হয়েছিল, আর্জেন্টিনাও সে পথেই হাঁটবে হয়তো। সম্ভবত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হবে মেসিকে।

কিন্তু তা হচ্ছে না, জানিয়ে দিলেন দলের কোচ নিজেই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘এই দলের মধ্যে কেবল একজন খেলোয়াড়ের জায়গার নিশ্চয়তা আছে। আর সবাই জানে সে কে। বাকিদের এটি অর্জন করে নিতে হবে।’

বলিভিয়ার বিপক্ষে এমিলিয়ানো মার্টিনেজের জায়গায় গোলপোস্টের নিচে ফিরতে চলেছেন ফ্রাঙ্কো আরমানি।

প্যারাগুয়ে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, সেদিন মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল তার। কিন্তু দলের সেরা তারকার ওপর নির্ভরতার কারণেই তা পারেননি। বলিভিয়ার বিপক্ষেও মেসিকে খেলানোর কথা রোববার সংবাদ সম্মেলনে জানান আর্জেন্টিনা কোচ।

টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের প্রথম তিন ম্যাচে প্রতিটি মিনিট খেলেছেন মেসি। যথারীতি মাঠে তার উপস্থিতিই সবচেয়ে বেশি ধরা পড়েছে। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ৬৬ বার বলে স্পর্শ ছিল মেসির, যা ছিল দলের সর্বোচ্চ। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ছিল ৭৮ বার। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বাধিক বলে স্পর্শ করেন মেসি।

কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচেও পুরো সময় খেলেন মেসি। ক্লাব মৌসুমের লম্বা ধকল, এরপর জাতীয় দলের হয়ে সব ম্যাচের প্রতিটি মিনিট মাঠে থাকছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা