খেলা

২০ লাখে বিক্রি হলো সাকিবের ইতিহাস গড়া সেই ব্যাট

স্পোর্টস রিপোর্টার:

নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হলো ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া সাকিব আল হাসানের ব্যাটটি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রবাসী রাজ নামের একজন সাকিবের ব্যাটটি কিনে নেন।

করোনাভাইরাস দুর্গতের সাহায্যে নিজের অন্যতম প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব।
এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে।

ফেসবুকে অকশন ফর অ্যাকশন পেজ থেকে বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে নিলাম অনুষ্ঠিত হয়। ব্যাটটির ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। রাত আটটার মধ্যে ব্যাটটির সর্বোচ্চ মূল্য ওঠে ১১ লাখ টাকা।
রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দাম।
নিলাম শেষ হয় রাত ১১ টা ১৫ মিনিটে।

নিলাম শেষে রাজকে ধন্যবাদ জানান সাকিব। দুস্থদের সাহায্যে এগিয়ে আসায় রাজকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, 'আমার মনে হয় ব্যাটটির অন্যতম দাবিদার রাজ ভাই-ই ছিলেন। উনি শুরু থেকেই ছিলেন। উনি ব্যাটটি বাচ্চাদের দিতে চান। উনার যে পরিকল্পনা, আল্লাহ হয়তো চেয়েছেন উনিই ব্যাটটা পাক। তো রাজ ভাইকে ধন্যবাদ। অন্যান্য যারা বিড করেছেন সবাইকে ধন্যবাদ।'

নিলামে বিক্রি করা ব্যাটটি দিয়ে ২০১৯ বিশ্বকাপে রানের ফোয়ারা বয়েছিলেন সাকিব। ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন। যা ছিল টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান। এই ব্যাট দিয়ে ১ হাজার ৫০০ রান করেছেন সাকিব। ফেসবুকে লাইভে বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই এটা জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা