খেলা

অস্ট্রেলিয়ায় বন্যার আরও অবনতি

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে বেড়ে যাওয়া বন্যার পানি থেকে স্বেচ্ছাসেবকরা শত শত লোককে উদ্ধার করেছে। ইর্মাজেন্সি সার্ভিসকে ১০ হাজারেরও জরুরি কলে সাড়া দিতে হয়েছে। দুর্গত এলাকায় বাসিন্দাদের উদ্ধারে হেলিকপ্টার ও নৌকার ব্যবস্থা রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নিউ সাউথ ওয়েলসের নদীগুলোর পানি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা গত কয়েক দশকে ঘটেনি।

রাজ্য প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের পরামর্শ মেনে প্রায় ১৮ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আরো প্রায় ১৫ হাজার লোককে সরিয়ে নেয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মাত্র ১২ মাস আগে এ এলাকা নজিরবিহীন খরা ও দাবানলে পুড়েছে। এখন ভয়াবহ বন্যার কবলে পুরো এলাকা।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার আবহাওয়া পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়তে পারে।
স্টেট ইর্মাজেন্সি সার্ভিসের সহকারী কমিশনার নিকোলে হোগান এবিসি সম্প্রচার কেন্দ্রকে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় অন্য রাজ্য থেকে ১ হাজার ৭৫০ জন স্বেচ্ছাসেবকে আনা হয়েছে।

ত্রাণ তৎপরতায় মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীও যোগ দিচ্ছে। সরকারের ঘোষণায় এ কথা বলা হয়েছে। প্রত্যন্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

সিডনি ও রাজ্যের ৮০ লাখ বাসিন্দাকে সম্ভব হলে ঘরে থেকেই কাজ চালিয়ে যেতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

বৃষ্টি ও বন্যার কারণে সিডনি ও এর আশেপাশের এলাকায় টিকাদান কর্মসূচিও ব্যাহত হচ্ছে বলে স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা