খেলা

নতুন বছর জয় দিয়ে শুরু ম্যানচেস্টার সিটির

সান নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

বুধবার (০১ জানুয়ারি) দিবাগত ঘরের মাঠ ইতিহাদে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পেপ গার্দিওলার দল। কিন্তু একের পর এক আক্রমণ করেও মিনা-কোলম্যানদের রক্ষণদেয়াল ভাঙতে পারছিল না সিটি। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

তবে দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানসিটিকে। ৫১ মিনিটে গুন্দোগানের পাস থেকে ঘরের দর্শকদের উল্লাসে ভাসান জেসুস। সেই উদযাপন রেশ কাটতে না কাটতেই আবারও সিটিজেনদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ৫৮ মিনিটে রিয়াদ মাহারেজের পাস থেকে এভারটনের জালে দ্বিতীয়বার বল জড়ান জেসুস।

বাকি সময়ে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা আরও বাড়াতে পারতো সিটিজেনরা।

এই জয়ে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানটা ধরে রেখেছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে এভারটন। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা