সংগৃহীত ছবি
খেলা

জয় দিয়ে বিপিএল শুরু খুলনার

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১১তম আসরে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে খুলনা। নিজেদের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়েছে তারা।

আরও পড়ুন : রাজশাহীকে উড়িয়ে দিল বরিশাল

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে চিটাগং পাহাড় সমান ২০৪ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে ৭ বল হাতে থাকতেই ১৬৬ রানে অলআউট হয় চিটাগং। এতে ৩৭ রানের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে খুলনা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৪ বলে ১৮ রান তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন নীম ইসলাম ও পারভেজ ইমন। ওশানে থমাস ১ বলে খরচ করে ১৫ রান। কিন্তু ইনিংস বড় করতে পারেনি ২ জনের কেউই। ৯ বলে ১২ রান করে আউট হন নাঈম। ৮ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন পারভেজ ইমন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মোহাম্মদ মিথুনও। ৬ রান করে সাজঘরে ফেরেন চিটাগং অধিনায়ক। এরপর উসমান খান (১৮), হায়দার আলী (০), টম কর্নেল ডাক আউট হলে দলীয় ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে চিটাগং।

হায়দারের আউটের পর মাঠে আসতে দেরি হওয়ায় টাইম আউট হন কর্নেল। তবে মিরাজ তাকে ব্যাটিং ফেরায়। কিন্তু প্রথম বলেই ক্যাচ আউট হন তিনি। এরপর মোহাম্মদ ওয়াসিম ৮ রানে এবং শরিফুল ইসলাম ১ রান করে উইকেট মিছিলে যোগ দেন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেন শামীম পাটোয়ারি।

তার ব্যাটে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে চিটাগং। সেই সঙ্গে ২৩ বলে ফিফটি তুলে নেন শামীম। শেষ ১২ বলে চিটাগংয়ের লক্ষ্য দাঁড়ায় ৫২ রান। কিন্তু ১৯তম ওভারে প্রথম বলে শামীম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং। ৩৮ বলে ৭৮ রান করেন তিনি। এরপর ৪ বলে ১৪ রান করে খালেদ আউট হলে ৭ বল হাতে থাকতে ১৬৬ রানে অলআউট হয় চিটাগং। এতে ৩৭ রানের জয় পায় খুলনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা