সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বুধবার (৬ নভেম্বর) ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে ৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তবে শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার।

দুজনের ব্যাটে ভর করে ৯ ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা। পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন শান্ত ও সৌম্য। তবে ফিফটি তুলতে পারেননি সৌম্য। ৪৫ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন : আবারও ইনজুরিতে নেইমার

চারে ব্যাট করতে নেমে শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ফিফটি তুলতে পারেননি শান্তও। ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজও। ৫১ বলে ২৮ রান করে আউট হন তিনি।

এরপর মাহমুদউল্লাহ ২ রান এবং ১ রান করে আউট হন মুশফিক। রিশাদ (১), তাসকিন (০), হৃদয় (১১) এবং শরিফুল ১ রানে আউট হলে ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : ফের বিশ্বচ্যাম্পিয়ন উ. কোরিয়া

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু হাশমতুল্লাহ ও নবীর ব্যাটে দাঁড়ায় তারা। শেষদিকে ছন্দ হারালে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা। এতে ২৩৬ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা