সংগৃহীত ছবি
খেলা

ভিনির প্রতি অবিচার হয়েছে

স্পোর্টস ডেস্ক : এবার ব্যালন ডি'অর বিজয়ীর দৌড়ে শীর্ষে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভক্তদের প্রত্যাশা ছিল ভিনিই হবেন ব্যালন ডি'অর বিজয়ী। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে পুরস্কারটা দেওয়া হয় স্পেন মিডফিল্ডার রদ্রিকে। আর এ নিয়েই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন : সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা

এ নিয়ে মাদ্রিদের খেলোয়াড় এবং কর্মকর্তারা কড়া সমালোচনা করে বলেছেন, ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায়, অবিচার করা হয়েছে। ভিনিসিয়ুস বলেছেন, বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের কারণে তাকে বঞ্চিত করা হয়েছে।

এবার সেই বিতর্কে মুখ খুললেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, এবারের ব্যালন ডি’অর জেতা উচিৎ ছিল ভিনিসিয়ুস জুনিয়রেরই। কিন্তু তাকে না দিয়ে পুরস্কারটা রদ্রিকে দেয়া হলো পুরোপুরি একটি অবিচার।

আরও পড়ুন : বন্যায় রিয়ালের ম্যাচ স্থগিত

শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে ব্রাজিল দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দরিভাল জুনিয়র। তিনি বলেন, অবশ্যই আমি রদ্রিকে এবং তার অর্জনকে সম্মান করি। কিন্তু তার ব্যালন ডি’অর জয় একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে।

দরিভাল বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, ব্যালন ডি’অর ইস্যুটা একটা অস্বস্তিকর পরিবেশের জন্ম দিয়েছে। বিশেষ করে এটা যখন একটি ব্যক্তিগত পুরস্কারের বিষয়। এটা কে জিতলো, তার বিপক্ষে নয়। আমি বিপরীতটা ভাবতে চাই। এটা এমন একটি পুরস্কার, যা এবার একজন স্প্যানিশ খেলোয়াড়কে কিংবদন্তির খেতাব এনে দিয়েছে।’

আরও পড়ুন : ফলোঅনে পড়লো বাংলাদেশ

‘তবে ভিনিসিয়ুস, যিনি তার নিজের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে গেছেন, পারফরম্যান্স দেখিয়েছেন। তারই এ পুরস্কারটা জেতা উচিৎ ছিল।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা