সংগৃহীত ছবি
খেলা

দুপুরে সম্মেলনে কথা বলবেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই আজ দুপুরে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি দুপুর সাড়ে তিনটায় মিরপুর শের-ই বাংলার মাঠে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে।

আরও পড়ুন: বিপিএলে আসছেন রিচ টপলি-নান্দ্রে বার্গার

তবে হঠাৎ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণ কি? এমন প্রশ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন! এর আগে গেল (সোমবার) বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গও উঠে আসে। সে সময় বিসিবি সভাপতি ফারুক বলেন, 'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না।

এরপর ফারুক খোলাসা করে বলেন, 'নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি।

উল্লেখ্য, ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করেই ছাঁটাই করা হবে হাথুরুসিংহেকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা