সংগৃহীত ছবি
খেলা

পদত্যাগ করবো না

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনের নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি উঠে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তবে মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমন ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি।

কাজী সালাউদ্দিন জানান, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। তবে সেই আলটিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না ২০০৮ থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাহউদ্দিন।

আরও পড়ুন : পাকিস্তানে পৌঁছাল মুশফিকরা

সালাহউদ্দিন বলেন, সরে যাওয়ার মতো অন্যায় কিছু তিনি করেননি। নির্বাচনে হারলেই কেবল তিনি সরবেন। কোনো হুমকিতে তিনি ভীত হতে নারাজ। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাইবেন বাফুফে সভাপতি।

তিনি আরও বলেন, ‘ওরা বলছে, আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে, যাতে নির্বাচন না করি। এটা তো জোর করা। নির্বাচন করব না, এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা