সংগৃহীত
খেলা

টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। গ্রস আইলেটে আজ এই দুই দলের সামনে সুযোগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন : সুখবর পেলেন সাকিব

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখনো অপরাজিত। তবে তাদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। গ্রুপ পর্বে প্রোটিয়া ব্যাটাররা ভুগেছেন, সুপার এইটে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা তাদের বোলারদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল। আজ তারা ইংল্যান্ডের মোকাবিলা করবে এমন এক মাঠে যেখানে ২০১০ সালের পর আর খেলা হয়নি তাদের। গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে খেলা দুই টি-টোয়েন্টির দুটিতেই হেরেছে তারা।

ইংল্যান্ডের অবশ্য এই মাঠে রেকর্ড দারুণ। চার টি-টোয়েন্টি খেলে সবকটিতেই শেষ হাসি ছিল তাদের মুখে। গ্রুপ পর্বে কিছুটা নড়বড়ে ফর্ম থাকলেও জশ বাটলারের দল সুপার এইটে শুরুটা করেছে দুর্দান্ত। বিশ্বকাপের সহ-স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এখন প্রোটিয়াদের চোখ রাঙাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন : সুপার এইটে বাংলাদেশ

ইংল্যান্ড : ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা