ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: রাজবাড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী আইনজীবী।

জানা গেছে, এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মিটিংয়ে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

আরও পড়ুন: অভাব-অনটনে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

ইসি সূত্রে জানা গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসি ভোটগ্রহণ স্থগিত করেছেন। এ বিষয়ে জরুরি মিটিং চলছে। মিটিং শেষে ভোটের পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।

নীল দলের ট্রেজারার পদপ্রার্থী আব্দুর রশীদ মোল্লা জানান, দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এর আগে সকাল ৯ টায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল প্রথম দিন একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিন ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪২৩০ আইনজীবী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা