ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও ভাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। এ সম্পর্ককে আমরা আরও গভীর করতে চাই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদের সাক্ষাৎ

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। বৈঠকে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেছেন, সারা মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের বোন হিসেবে মনে করেন। তারা এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে অত্যন্ত আগ্রহী৷

আরও পড়ুন: চীনে দোকানে আগুন, নিহত ৩৯

আনিসুল হক বলেন, আমাদের সাথে সৌদি আরবের বিচার বিভাগের একটি সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে একটি চুক্তি সইয়ের ব্যাপারে আমরা আলোচনা করেছি।

আমাদের দিক থেকে সেই চুক্তি সৌদি আরবে পাঠানো হয়েছে। সেটি সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ে আছে। সেই চুক্তির অগ্রগতি নিয়ে আজ আলোচনা হয়েছে।

আরও পড়ুন: কোকেনসহ বিদেশি নাগরিক আটক

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশের অনেক কর্মসংস্থান আছে। সেখানে আমাদের শ্রমিকরা যাচ্ছেন। সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে উন্মুখ।

সেসব বিষয়ে তাদের সুবিধার জন্য চুক্তিটি করা হবে। পারস্পরিকভাবে তাদের বিনিয়োগ কীভাবে সুরক্ষা দেয়া যায়, সেসব বিষয় নিয়ে এ চুক্তি হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা